ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৪:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

দিনাজপুরে বাসের চাপায় নিহত ৪ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি চার্জারভ্যানে বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।